• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়িতে পক্ষকাল ব্যাপী চাকমা মাতৃভাষা বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2015   Monday

খাগড়াছড়ির  পানছড়িতে পক্ষকাল ব্যাপী চাকমা মাতৃভাষা বিষয়ক প্রশিক্ষণ কোর্স সোমবার থেকে  শুরু হয়েছে।

পানছড়ি ডিগ্রী কলেজে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর উদ্যোগে আয়েজিত প্রশিক্ষনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা। পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও ডাঃ জয়রাম চাকমা প্রমূখ। প্রশিক্ষক হিসেবে আছেন স্বরলেন্দু চাকমা।

প্রধান অতিথি খগেশ্বর ত্রিপুরা বলেন, আমরা শিক্ষিত হলেও আমরা আমাদের মাতৃভাষা সর্ম্পকে কিছুই জানি না। তাই আমাদের নিজ নিজ ভাতৃভাষা সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা যদি আমাদের মাতৃভাষা সম্পর্কে জানতাম তা হলে নিজেদেরকে আরো শিক্ষিত বলে সম্পূর্ণ রুপে দাবী করতে পারতাম এবং আরো উন্নতির শিখরে আরোহণ করাতাম।

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্টীর ভাষা শিক্ষার ব্যকস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রশংসা করে আরো বলেন, আমাদের ভাষা, সাংস্কৃতি রক্ষার জন্য বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা রক্ষার জন্য সকলকেই কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ