• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

২৫ নভেম্বর থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2016   Tuesday

আগামী ২৫ নভেম্বর থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের দ্বিতীয় সন্মেলন শুরু হচ্ছে। এ লক্ষে মঙ্গলবার রাঙামাটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

স্থানীয় সাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি এবং কবি ও লেখক শিশির চাকমা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লেখক কমোদ বিকাশ দেওয়ান, কবি ও লেখক মৃত্তিকা চাকমা,আইনজীবি ও লেখক প্রতীম রায় পাম্পু, কবি ও লেখক বিপম চাকমা, লেখক ও সংগীত শিল্পী মনোজ বাহাদুর গুর্খা,লেখক সজীব চাকমা, অম্লান চাকমা, লেখক শুভ জ্যোতি চাকমা, আইনজীবি সুস্মিতা চাকমা, আনন্দ জ্যোতি চাকমা, বিজ্ঞান্তর তালুকদার, মুক্তাশ্রী চাকমা সাথী, শরৎ জ্যোতি চাকমা, ইন্টু মনি তালুকদার, বীর কুমার চাকমা, বিমল জ্যোতি চাকমা প্রমুখ।


মতবিনিময় সভায় অংশ গ্রহনকারী নবীন-প্রবীন লেখক ও কবিরা তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের মাধ্যমে কিভাবে ভাল লেখক ও কবি সৃষ্টি করে সৃজনশীল সাহিত্য চর্চা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমা জানান, আগামী ২৫ নভেম্বর ও ২৬ নভেম্বর দুদিন ব্যাপী রাঙামাটির সাংস্কৃতিক মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের দ্বিতীয় সন্মেলন অনুষ্ঠিত হবে। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) এবং সন্মেলন উদ্ধোধন করবেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।


দুদিন ব্যাপী সন্মেলনে প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ছাড়াও তিন পার্বত্য জেলা থেকে কবি ও লেখকরা এবং ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে বিশিষ্ট আদিবাসী কবি ও লেখকরা উপস্থিত থাকার কথা রয়েছে।

 

কবি শিশির চাকমা আরো জানান, ২০১৪ সালে কবি ও লেখকদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরাম গঠন করা হয়। ২০১৫ সালে ফোরামের প্রথম সন্মেলন রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছিল।

 

এই লেখক ফোরামের মূল উদ্দেশ্য হচ্ছে লেখকদের একটা প্লাটফরমে নিয়ে আসা ও ঐক্যবদ্ধ করা। তারা তাদের লেখনীর মাধ্যমে ভাষা, সংস্কৃতি,কৃষ্টি, ঐতিহ্য চর্চা করতে পারে। তিনি আরো জানান, ছোট পরিসরে হলেও এবার পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের পক্ষ থেকে নিয়মিত ত্রৈমাসিক একটি সাহিত্য পত্রিকা প্রকাশনা বের করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ