• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বন্দুক যুদ্ধে নিহত ৫ জনের লাশ আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর

খাগড়াছড়ি/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2015   Sunday
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়আদাম এলাকায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত ৫ জনের লাশ গতকাল রোববার আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘাইছড়ি থানা দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে এমএন লারমা গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির সমর্থিত ৫জন কর্মী নিহত হয়। এ ঘটনায় লিকায়ত আলী কল্লোল নামের এক সেনা সদস্য আহত হন। তিনি বর্তমানে ঢাকা সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি এসএলআর, ২টি চাইনিজ রাইফেলস, ১টি এসএমজি, ১টি পিস্তল, ১টি মেশিনগান, ৫১৩রাউন্ড কার্তুজের তাজা গুলি, বিপুল পরিমানের সেনাবাহিনীর সৃদশ পোশাক,৭টি মোবাইল সেট ও কিছু কাগজপত্র।

জানা গেছে, শনিবার বন্দুক যুদ্ধে নিহত এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির ৫ জন সদস্যর লাশ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকালে হাসপাতালে গিয়ে নিহতদের আত্বীয়-স্বজনরা সনাক্তের পর লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত সেনা সদস্য লিকায়ত আলী কল্লোলকে চট্টগ্রাম থেকে শনিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সন্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
এদিকে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার একদিন পরও ঘটনাস্থল বড় আদামে লোকজনের মাঝে আতংক রয়েছে। তবে সেখানে আইন-শৃংখলা বাহিনীর জোরদার করা হয়েছে।

এদিকে রোববার খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্তের পর মর্গ থেকে ৫ জনের লাশ সনাক্ত করে গ্রহন করেছন আত্বীয়-স্বজনরা। এর মধ্যে গুইমারা বাইল্যাছড়ির মাষ্টার পাড়া কান্তি ত্রিপুরা ওরফে খোকনের লাশ গ্রহন করেন তার বড় ভাই জীতেন্দ্র ত্রিপুরা। মহালছড়ি সিঙ্গিনালা চন্দ্রমনি ত্রিপুরা ছেলে তাতুমনি ত্রিপুরার লাশ গ্রহন করেন তার স্ত্রী ফুলেন্টি ত্রিপুরা, নানিয়ারচর সাবেক্ষং ইউনিয়নের বড় পাড়ার রুবেল চাকমার  লাশ গ্রহন করেন তার বাবা দীপায়ন চাকমা, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের দিপু পাড়ার প্রহর চন্দ্র চাকমা ছেলে বাবুল চাকমার লাশ গ্রহন করেন তার স্ত্রী শিপা চাকমা, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকার রুপায়ন চাকমা ওরফে কিরণ চাকমার লাশ গ্রহন করেন তার বাবা শান্তি কুমার চাকমা। লাশ নিজ নিজ এলাকায়  গিয়ে স্থানীয় শ্মশানে দাহ ক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির জানান,নিহতের আত্বীয়-স্বজনরা সনাক্তের পর লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ