• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় সাড়ে ৩শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ, পানি বন্দি তিন শতাধিক পরিবার

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2015   Thursday

টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধিতে আকস্মিক বন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে সাড়ে ৩শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ এবং তিন শতাধিক পরিবার পানি বন্দি রয়েছেন।  এছাড়াও আড়াইশ হেক্টর জমির আমন ধানের চারা ক্ষতিগ্রস্থ হয়েছে।

জানা গেছে, টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আকস্মিক বন্যায় মাদ্রাসা পাড়া, এফ ব্লক, ৫নং ওয়ার্ড ও  পশ্চিম লাইল্যাঘোণা এলাকা থেকে প্রায় সাড়ে তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পানি বন্দি রয়েছেন প্রায় তিন শতাধিক পরিবার। এছাড়াও বন্যায় উপজেলার পৌর এলাকায় আড়াশ হেক্টর আমান ধানের চারা  এবং উলুছড়ি  বটতলী  ও লাইল্যাঘোনা এলাকায় আনুমানিক ৩০টি পুকুরে বন্যা পানি ঢুকে গেছে বলে জানা  গেছে। এসব ক্ষতিগ্রস্থরা এখনো সরকারী কোন ত্রাণ সহায়তা পাননি এখনো। তবে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম ও উপজেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আলমী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলীম জানান, টানা বর্ষনের কারণে  বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসা পাড়া, এফ ব্লক, ৫নং ওয়ার্ড ও  পশ্চিম লাইল্যাঘোণা এলাকাসহ কয়েকটি এলাকায় প্লাবিত হয়ে প্রায় ৬শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে ৩০থেকে ৫০ পরিবার আশ্রয় নিয়েছেন। নিম্নাঞ্চল  প্লাবিত হওয়ায় ১৫ থেকে ৫০টি পুকুরে পানি ঢুকে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান জানান, টানা বর্ষনে নিম্নাঞ্চল  প্লাবিত হওয়ায় আড়াইশ হেক্টর জমির আমন ধানের চারা পানিতে ডুবে  গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। ত্রাণ সহায়তার জন্য  জেলা প্রশাসকের জানানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। ত্রাণ সহায়তার দেয়ার জন্য  জেলা প্রশাসকের জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ