• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক, ৬১ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2015   Thursday

টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে কাপ্তাই হ্রদের পানিতে বৃদ্ধিতে রাঙামাটির বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল  প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দিয়েছে। এ দুর্যোগ  পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার  রাঙামাটি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। এতে জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলার  উর্দ্ধতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি জেলায় বন্যা কবলিত এলাকার জন্য ৬১ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, টানা বর্ষনে ও উজান থেকে নেমে পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ০৩ এমএসএলে অবস্থান করছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাই বাঁধের ১৬ টি স্পিলওয়ে সাড়ে ৪ ফুট উচ্চতায় ৬৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান জানান, ভারী বর্ষনে উজান থেকে নেমে পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ০৩এমএসএলে(মেইন সি লেভেল) অবস্থান করছে। বর্তমানে কাপ্তাই বাঁধের ১৬ টি স্পিলওয়ে সাড়ে ৪ ফুট উচ্চতায় ৬৭হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ২শ ৪০ মেগাওয়াট।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ