• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2015   Friday

 বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে শুক্রবার ত্রাণ বিতরন করা হয়েছে।

জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে  প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত  থেকে  বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রেডক্রিসেন্টের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।  এসময় বন্যা দুর্গতদের নগদ ৩ হাজার টাকা,একটি করে ত্রিপল ও ৫টি করে খাবার স্যলাইনের প্যাকেট বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বান্দরবানের নিচু এলাকা এবং পাহাড়ের পাদ দেশে যারা বসবাস করেন তাদের বেশি করে সচেতন হওয়া জরুরী। তিনি বলেন বান্দরবানে পর্যাপ্ত পরিমানে ত্রান মওজুত রয়েছে। বান্দরবানে বিগত মাত্র দেড় মাসের মাথায় ৪বারের মতন বন্যা হয়েছে। অসচেতনতার কারনে প্রায় ১২জন জীবন হারিয়েছে। এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি  সবাইকে আহবান জানান।

এদিকে, জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, ও বান্দরবান পৌর সভার উদ্যোগে এক হজার পরিবাকে ১০ কেজি করে চাউল বিতরন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র জাবেদ রেজা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ