• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বরকলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা, দু’শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2015   Thursday

টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায়  রাঙামাটির বরকল উপজেলার নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে। এতে উপজেলার  দু’শতাধিক ঘরবাড়ি  ক্ষতিগ্রস্থ হয়েছে।  এছাড়াও পানিতে তলিয়ে গেছে বাগান বাগিছা,মৎস্য পুকুর, ধান, সবজির ক্ষেত,রাস্তাঘাট, ব্রীজ,কালর্ভাট।

জানা  গেছে, টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায়  রাঙামাটির বরকল উপজেলার নিম্নাঞ্চল  প্লাবিত উপজেলার পাঁচ ইউনিয়নের আকস্মিক বন্যা দেখা দিয়েছে।  ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে বরকল সদর,চাইল্যাতুলি পাড়া,মরা উজ্জ্যাংছড়ি,ভূদছড়া,সুয়ারিপাতা, বাঙ্গালটিলা,কলাবুনিয়া বাজার,গোরস্তান,বামল্যান্ড,বৌ বাজার,পূর্বকদমতুলি,মাইচছড়ি,আমতলা, ছোটহরিণা, বরুণাছড়ি,ডাকভাঙ্গা,মরংছড়ি,দেওয়ানচড়। এছাড়া ভারী বর্ষনে সীমান্ত এলাকায় পাহাড় ধসসহ বাগান বাগিচা, পুকুর, রিংওয়েল,টিউবওয়েল রাস্তাঘাট,ধান ও সবজি ক্ষেত খামার সহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

আইমাছড়া ইউনিয়নের চেয়ারম্যান শ্যামরতন চাকমা ও ভূষণছড়া ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও বরকল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্থরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তা চাকমা জানান, বন্যায় তাদের তথ্য মতে রোপা আমন ৭৫ একর এবং শাকসবজি ও কলাবাগান ৫০একরের মত বন্যার পানিতে ক্ষয় ক্ষতি হয়েছে। তবে কৃষি তথ্যের সাথে একমত নয় এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ। ক্ষয় ক্ষতির পরিমাণ নির্দিষ্ট ভাবে বলা সম্ভব না হলেও তাদের ভাষ্যমতে অনেক বেশী।

 অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলার মৎস্য কর্মকর্তা দীপন চাকমা জানান, উপজেলায় এবারের বন্যার পানিতে ১৫টি পুকুর তলিয়ে গেছে। যার আনুমানিক ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা। জনস্বাস্থ্য প্রকৌশলী সমেশ আলী জানান, উপজেলার ৫ইউনিয়নে নতুন পুরাতন মিলে ৭শটির অধিক রিংওয়েল ও টিউবওয়েল রয়েছে। তার মধ্যে প্রায় অধিকাংশ বন্যার পানিতে ডুবে গেছে। পানি কমে না গেলে ঐসব রিংওয়েল টিউবওয়েল মেরামত করা সম্ভব নয়।  

 বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের জন্য সহায়তার ব্যাপারে জানতে চাইলে প্রয়োজনীয় সব ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বরকল উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা জুরাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী।

 এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান জানান, বন্যার পানি কমানোর চেষ্টা করা হচ্ছে। দু-একদিনের মধ্যে পানি আগের স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হবে। তবে ক্ষতিগ্রস্থ লোকজনদের জন্য এাণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ