• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পানছড়ি-খাগড়াছড়ি সড়কের তিনটি কালভার্ট ঝুঁকিপূর্ণঃ সড়ক যোগাযোগ বন্ধের আংশকা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2015   Friday

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে তিনটি কালভার্ট ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে। এর মধ্যে রতন জয় পাড়া সংলগ্ন কালভার্টটি  বর্তমানে মূল সড়ক থেকে দেড় থেকে দুই ফুট দেবে গেছে। যে কোন মহুর্তে  সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশংকা  রয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, আশির দশকের দিকে তিনর্টি কালভার্ট স্থাপন করা হয়। এগুলোর মধ্যে  রয়েছে  মুনিগ্রাম পাড়া-রতন জয় পাড়া সীমান্তবর্তী একটি, রতন জয় পাড়ার উত্তর সীমান্তে একটি এবং  রতন জয় পাড়া মধ্যবর্তী একটি। এ তিনটি কালভার্ট পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায়  প্রতিদিন ঝুঁকি নিয়ে শতশত যাত্রী যাতায়াত করছে। তবে টানা বর্ষনের কারনে  এ তিনটি কালভার্ট ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। এতে  দুর্ঘটনাসহ  পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আংশকা করছেন স্থানীয় লোকজন।

সরেজমিনে গিয়ে  দেখা গেছে, টানা বর্ষনের কারণে মুনি গ্রাম উচ্চ বিদ্যালয়ে কাছে রতন জয় পাড়া সংলগ্ন কালভার্টটি  বর্তমানে মূল সড়ক থেকে দেড় হতে দুই ফুট দেবে গেছে। উত্তর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা প্রকাশ করছে এলাকাবাসী। এছাড়াও কালভার্ট তিনটির টিনের দেওয়া রিংগুলো জং ধরে ভেঙ্গে গেছে। মুনিগ্রাম পাড়া রতন জয় পাড়া সীমান্ত কালভার্টটি  কিছু টিনের  চিহ্ন থাকলেও  এর প্রায় ৫০ গজ দূরে কালভার্টটির টিনের চিহ্ন নেই। এ তিনটি কালভার্টে দুর্ঘটনায় প্রতি বছর প্রাণহানি ঘটে বলে এলাকাবাসী জানান।

রতন জয় পাড়ার রামদাশ চাকমা, শুধাংশু চাকমা, রবিন্দ্র চাকমাসহ অনেকে জানান,১৯৮৫-৮৬ সালে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক পীচ করার সময় কালভার্ট তিনটি টিনের রিং দিয়ে করা হয়েছে। এরপর থেকে কোন ধরনের সংস্তার করা হয়নি। টিনের দেওয়া রিংগুলো জং ধরে ভেঙ্গে গেছে। বর্ষায় প্রতিবছর ঢেবে যায়। তারা দুর্ঘটনা হাত থেকে রক্ষা করতে  কালভার্টগুলো সংস্কারের দাবী জানিয়েছেন।

এ সড়কে সিএনজি অটো রি´া চালক রাজ কুমার চাকমা জানান, প্রতিদিন চরম আতংকের মধ্যে যান চলাচল করতে হচ্ছে। কালভার্ট তিনটিতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, পানছড়ি-খাগড়াছড়ি সড়কে  তিনটি কালভার্ট বিপদজনক হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এ ব্যাপারে  খাগড়াছড়ির সওজের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপড় বিভাগের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অবগত রয়েছেন। পানছড়ি-খাগড়াছড়ি সড়কে দায়িত্বরত প্রকৌশলীকে কালভার্টগুলো সংস্কার করার জন্য বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ