• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে ইউপি ৩য় শ্রেণী বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা ও সনদ বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

সোমবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের তৃতীয় শ্রেণী বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা ও সনদ বিতরণীপত্র তিবরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও সনদ তিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহান শাদী। বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, উপজেলা রিশোস সেন্টারের ইন্সেক্টের মোঃ মরশেদুল আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান  অতিথি বনযোগী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চার জন টেলেন্টপুল ও সাধারণ দশ জন ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ করেন।

উল্লেখ্য,২০০৬ সাল থেকে বনযোগীছড়া ইউনিয়ন তৃতীয় শ্রেণী বৃত্তি পরিক্ষা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছর বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহান শাদী বলেন, শিশুরা যথাযথ শিক্ষার বীজ অংকুর হয়ে দেশের আলোকিত করবে। শিশুরা একদিন  সমাজ ও দেশের বটগাছের ছায়া হয়ে দেশ উন্নয়নে এগিয়ে আসবে। শিশুদের দেশের সম্পদ হিসেবে রাষ্ট্রের তথা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী বলেন, পাহাড়ের অধিবাসীরা এখন আর পিছিয়ে নেই। শিক্ষা ও উন্নয়নে দেশের অন্যান্য অঞ্চলের সাথে এগিয়ে যাচ্ছে। এখন এ অঞ্চলের অনেক সন্তান দেশে বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে কাজ করার সুযোগ অর্জন করেছে। আগামীতেও এ ফুটন্ত শিশুরা দেশের কল্যানে এগিয়ে আসবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ