• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে গ্রেফতারকৃত আরাকান আর্মি সদস্যসহ ৩জনকে রিমান্ডে নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য পেয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2015   Tuesday

রাঙামাটির রাজস্থলীতে গ্রেফতারকৃত মিনায়নমারের বিচ্ছিনতাবাদী সংগঠন  আরাকান আর্মির সহযোগী সদস্যসহ ৩জনের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন করা হয়েছে। এতে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উলল্লাহ সরকারকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে, তিন জনকে পুলিশ রিমান্ডে নিয়ে  কিছু গুরুত্বপুর্ণ তথ্য পেয়েছে।  তবে তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অহিদ উল্লাহ সরকার জানিয়েছেন, সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনের দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে রাজস্থলী থানার এসআই কাজী আলা উদ্দীনের পরিবর্তে তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ।

তিনি আরও জানান,বিদেশী নাগরিক আইনের মামলায়  মিনায়নমারের বিচ্ছিনতাবাদী সংগঠন  আরাকান আর্মির এক সহযোগী সদস্যসহ ৩জনকে পুলিশ রিমান্ডে নেয়ার পর কিছু গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া  গেছে। তবে ওইসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

 উল্লেখ্য,গত বুধবার রাজস্থলী উপজেলার নোদাল্যান্ড প্রবাসী ও মিয়ানমানের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্র“প আরাকান আর্মির  নেতা পলাতক ডা. রানিন সোয়ের বিলাসবহুল বাড়ী যৌথ বাহিনী অভিযান চালায়।  বাড়ীর একটি কক্ষ থেকে আরাকান আর্মির পোশাক ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করা হয়। এছাড়া শুক্রবার বাড়ীর দুই  কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে যৌথ বাহিনী আটক করে।  শুক্রবার রাতে পলাক বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনে  রাজস্থলী থানায় দুটি মামলা দায়ের পর  রোববার রাঙামাটির আদালত বিদেশী নাগরিক আইনে আটক ৩ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ