• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ডেল্টা পরিকল্পনা ২১০০-প্রনয়ন ও বাস্তবায়নের লক্ষে
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2015   Monday

ডেল্টা পরিকল্পনা ২১০০-এ প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের উর্দ্ধতন কর্মকর্তা মফিদুল ইসলাম, প্রকল্প পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, ভারপাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। কর্মশালায় জেলার বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃত্ব, এনজিও কর্মকর্তা, উন্নয়ন ও সামাজিক নেতা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণীত হতে যাচ্ছে। নেদারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়িত হবে। পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের ঐক্যমত্যের ভিত্তিতে দেশের জন্য পানিসম্পদ ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি কাঠামো প্রণয়ন করে তা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ করা।

কর্মশালায় ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রকল্পে পার্বত্যাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ আরও বলা হয়, কাপ্তাই হ্রদেও সুষ্ঠু রক্ষণাবেক্ষন, ব্যবহার উপযোগী, মৎস্য উপাদন বৃদ্ধি, বনজ সম্পদ উন্নয়ন, জুমচাষ, কৃষি, খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ