• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ভস্মিভুত আহত ৩

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2015   Wednesday

বান্দরবান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ভস্মিভুত হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ৩জন আহত হয়েছে।

প্রত্যক্ষর্দশীরা জানায়. বুধবার বিকাল ৩টার দিকে বান্দরবান বাজারের বাজার মসজিদ সংলগ্ন এলাকায় একটি বসতঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন চার পাশে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেয়। এসময় আগুন কয়েকটি দোকানের গোডাউনে ছড়িয়ে পড়লে পার্শ্ববতী সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে ইলিয়াছ কোম্পানী,তার ভাই লেয়াকত আলী এবং শামসুসহ আরও কয়েক জনের ১২টি বসতঘর সম্পুর্ন ভস্মিভুত হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রন আনতে গিয়ে মামুন(৩০) শফিক(৩৫) ও আব্দুল্লাহ(৪৫) নামের তিনজন আহত হয়েছে। আহতদের সেনাবাহিনী প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থ ইলিয়াছ কোম্পানী জানান,অগ্নিকান্ডে নগদ টাকা,স্বর্ন ও মুল্যবান জিনিস পত্রসহ তাদের প্রায় পঞ্চাশ লক্ষা টাকা ক্ষতি হয়েছে। তাহার ঘরের পার্শ্ববতী মুদির দোকানের একটি গোডাউন এর বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তিনি জানান।

বান্দরবাস ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আবদুস ছাত্তার মন্ডল জানান,বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ