• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দীঘিনালায় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ, বিপুল পরিমাণের অস্ত্র ও গুলি উদ্ধার

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2015   Monday
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র।

উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের দুর্গম ছাদকছড়া নামক স্থানে সোমবার ভোরে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি মেশিনগানসহ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনা সদস্যরা। এসময় বড়শোভা চাকমা (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সমর্থিত বলে সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হলেও সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের পক্ষ তা অস্বীকার করা হয়েছে। 

জানা গেছে, দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের দুর্গম ছাদকছড়া নামক স্থানে গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ একটি অস্তানায় অবস্থান করছে তার নিশ্চিত হওয়ার পর পুরো এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনীর সদস্যরা। এতে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীকে লক্ষে করে গুলি ছূড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এসময় কেউই হতাহত খবরাখবর পাওয়া যায়নি। এসময় বড়শোভা চাকমা (৪৫) নামে একজনকে আটকসহ বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ১ টি মেশিনগান, ২ টি এস এম জি, ২ টি এস এ লার, ১ টি গেনেড, ৯ টি ম্যাগাজিন ও ৪৫০ রাউন্ড গুলি। তাছাড়াও ঘটনাস্থল থেকে ৮ টি মোবাইল সেট, ১ টি ডিভিডি ও ৬ সেট সেনাবাহিনীর পোষাক।

সূত্র আরও জানায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে তিনটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত রয়েছে। এসব সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা মাঝে মধ্যে সেনাবাহিনীর সাথেও বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। তবে সন্ত্রাসীরা আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়লে কিংবা অস্ত্র উদ্ধার করা হলে কোনো সংগঠনই তার দায় স্বীকার করে না।
এদিকে, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সমর্থিত বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও সংগঠনের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা তা অস্বীকার করেছেন। তিনি জানান, তাদের সশস্ত্র কোনো সদস্য কিংবা সংগঠন নেই। তার সংগঠন জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠায় গনতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।

কড়ইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুব আলম সাংবাদিকদের জানান,দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী সন্ত্রাস ধমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় সোমবার পোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা’র নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসীরা কোন পক্ষের জানতে চাই তিনি জানান, প্রাথমিকভাবে সংস্কারপন্থী জনসংহতি সমিতি সমর্থিত বলেই আমরা ধারনা করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ