• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে আটক আরাকান আর্মির সদস্যসহ দুই কেয়ারটেকারকে সন্ত্রাস দমন আইনের ৩ দিন রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2015   Monday
no

no

রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সদস্য অং ওয়েন রাখাইন ও তাদের দুই সহযোগী মং সু অং মারমা, জশো অং মারমাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার রাঙামাটির জজ আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালত শুনানী শেষে এ রিমান্ড আদেশ প্রদান করেন।

রাঙামাটি কোর্টের পুলিশ পরিদর্শক মামিনুল ইসলাম জানান, রাঙামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আটক আরাকান আর্মির সদস্য অং ওয়েন ও বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে সন্ত্রাস দমন ও বিদেশী আইন মামলায় আজ সোমবার সকালে রাঙামাটির জজ আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশ সন্ত্রাস দমন আইনে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, আটক দুই কেয়ারটেকারকে পুলিশ বিদেশী নাগরিক সম্পর্কিত আইন মামলায় আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই আসামীকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একদিন জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার জন্য  নির্দেশ  দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইনকে এবং ২৮ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকারকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি নেয়ার পর জেল হাজতে রয়েছেন। অপর দুই বাড়ীর কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় ৫ দিন রিমান্ড শেষে ফের আরও ৩ দিনের রিমান্ড নেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ