• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে অবৈধভাবে দখলের সময় কেয়ারটেকারকে মারধর, প্রাণনাশের অভিযোগে আটক ২

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2015   Wednesday

বান্দরবানে অবৈধভাবে জায়গায় দখলের চেষ্টা চালাতে গিয়ে কেয়ারটেকারকে মারধর ও ভয়ভীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ দুজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সুবিমল বিকাল তঞ্চঙ্গ্যার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন মো: মুজাফফর আহম্মদ। তার বিরুদ্ধে অবৈধভাবে পাহাড় কাটারও অভিযোগ রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত গত কয়েক মাস আগে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মুজাফফরকে আটক করে সাত দিনের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বেআইনীভাবে জবর দখল করার অভিযোগে মুজাফফরের বিরুদ্ধে যুগ্ন জেলা জজ আদালতে একটি মামলাও চলমান রয়েছে। যার মোকদ্দমা নং-৬১/২০০৯। 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যার কেয়ারটেকার রিপন সাহা বাদী হয়ে থানায় একটি এজাহার করেন। এজাহারে উল্লেখ রয়েছে ১০-১২জন লোক মুজাফফরের নির্দেশে তার উপর হামলা চালানো হয়েছে। হামলায় তার বেশ জখম হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের ভয়ভীতিও প্রদর্শন করেছে। সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যা তার আপন ভাই অমল কান্তি তঞ্চঙ্গ্যার কাছ থেকে ওই জায়গাটি ক্রয় করেছেন। অভিযোগের ভিত্তিতে  মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার বালাঘাটা ২নং ওয়ার্ডের ফজর আলী পাড়ায় অভিযান চালায়। অভিযানে এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করে। এরা হলেন, মো: বাদশা মিয়া ওরপে বেলাল (৩৫) ও মো: রফিক ওরপে ইসমাইল (৩৪)। অবৈধ দখলকারী মো: মুজাফফর পলাতক রয়েছে। 

সদর থানার এসআই মো: এরশাদ জানান, সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যার জায়গাতে বেআইনীভাবে অনধিকার প্রবেশ করে কেয়ারটেকারকে মারধর করে জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ