• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

পার্বত্যাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2015   Thursday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন,পার্বত্যাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এ জন্য সুশীল সমাজ ও শিক্ষানুরাগীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বৃহষ্পতিবার সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের তত্বাবধানে ও পরিচালিত লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ শাখার উদ্ধোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।

কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশালী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার এবং লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক। অনুষ্ঠানে রাঙামাটির শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্তু লারমা প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করে কলেজ শাখার উদ্বোধন করে। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সন্তু লারমা ও আমন্ত্রিত অতিথিরা কলেজ পরিদর্শন করেন।

সন্তু লারমা তার  বক্তব্যে আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে প্রাথমিক শিক্ষা স্তরকে গুরুত্ব দিতে হবে। মানুষকে মর্যাদা দেওয়া ও মূল্যবোধ জাগ্রত করার শিক্ষার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, বৃটিশ আমলে সমান্ততান্ত্রিক সমাজ বাস্তবতায় নানা প্রতিকুলতার মধ্যে কৃষ্ণ কিশোর চাকমা নামের এক বিদ্যালয় পরিদর্শক পার্বত্য চট্টগ্রামে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন। পাকিস্তান আমলেও সে আন্দোলন এগিয়েছে এবং স্বাধীনতা পরবর্তী তা দ্রুত সম্প্রসারিত হয়েছে।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহজসাধ্য নয়। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এখন যে অবস্থানে এসেছে তার জন্য অবশ্যই সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক তার বক্তব্যে বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙামাটিতে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এ প্রতিষ্ঠান ধারাবাহিক ভালো ফলাফল করে এখন অন্যতম মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ