• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে তংচংগ্যা সম্প্রদায়কে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2015   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে তংচংগ্যা সম্প্রদায়কে   বঞ্চিত করার প্রতিবাদে সোমবার রাজস্থলী উপজেলায় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তংচংগ্যা কল্যাণ সংস্থার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান দীপময় তালুকদার, তংচংগ্যা কল্যাণ সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত প্রসাদ তংচংগ্যা ও নারী নেত্রী অনুপ্রভা তংচংগ্যা প্রমুখ। মানববন্ধনে তংচংগ্যা সম্প্রদায়ের নারীপুরুষের যোগদান ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন জেলার দশ উপজেলায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ৩২৫টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়। কিন্তু সম্প্রদায় ভিত্তিতে রাজস্থলী উপজেলায় তংচংগ্যা সম্প্রদায় দ্বিতীয় অবস্থানে থাকার পরও রাঙামাটি জেলা পরিষদ কোন তংচংগ্যা জনগোষ্ঠীর প্রার্থীকে নিয়োগ দেয়নি। যা বৈষম্যমুলক ও অবমাননাকর। বক্তারা তংচংগ্যা সম্প্রদায় থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ