• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ের এক মহিলার বিরুদ্ধে ভূয়া তথ্য দিয়ে সহকারী শিক্ষকের চাকুরী নেয়ার অভিযোগ রাইখালী আওয়ামীলীগের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2015   Wednesday

সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ভুয়া স্থায়ী বাসিন্দার সনদপত্র দিয়ে নূসরাত জাহান নিশু নামের এক মহিলা চাকুরি নেয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তার চাকুরি বাতিলের দাবীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবরে আবেদন জানিয়েছেন কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন শাখার আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতারা।

গত ১৫ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মারমার মাধ্যমে দেয়া পরিষদ চেয়ারম্যানের কাছে দেয়া আবেদন পত্রে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পিতা শাহ মোহাম্মদ সোলেয়মান, গ্রাম খস্তাকাট, ডাকঘর রাইখালী বাজার কাপ্তাই উপজেলার ভুয়া ঠিকানা দিয়ে নূসরাত জাহান শিশু(রোল নং-কাপ-০২৪) অংশ গ্রহন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নারানগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

আবেদনপত্রে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া নূসরাত জাহান নিশু রাইখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন এবং এলাকায় বসবাস করেন না দাবী করে  বলা হয়, নূসরাত জাহান নিশু ২নং রাইখালী ইউপি সদস্য আবুল হাসেমের ঘনিষ্ঠ আত্বীয় হওয়ায় এবং ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান অংসি মারমার যোগসাজেশে কৌশলে স্থায়ী বাসিন্দার সনদপত্র সংগ্রহ করে সহকারী শিক্ষক পদে আবেদন করেন। ভূয়া ঠিকানা ব্যবহার করে চাকুরী পাওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা চাকুরী থেকে বঞ্চিত হয়েছেন। জরুরীতে তার চাকুরী ব্যবস্থা গ্রহন করে নিয়োগ বাতিলের দাবী জানানো হয় আবেদনপত্রে। আবেদনপত্রে স্বাক্ষর করেন আওয়ামীলীগের ২নং রাইখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, ছাত্রলীগের রাইখালী শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রহমত উল্যাহ ও যুবলীগের রাইখালী শাখার সভাপতি বিপ্লব সেন লাতু।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের আবেদনপত্রটি পরিষদ চেয়ারম্যানের নজরে এসেছে। অভিযোগটি তদন্ত  করে দেখা হচ্ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ