• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2015   Sunday

রোববার থেকে তিন দিন ব্যাপী লামা উপজেলায়  উন্নয়ন মেলা উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে লামা টাউন হলে উন্নয়ন মেলার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।   আলোচনা সভায় অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, বিআরডিবির চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, পল্লী সঞ্চয় ব্যাংক লামা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান সহ প্রমূখ। এর আগে এ উপলক্ষে একটি র‌্যালী লামা  টাউন হল থেকে শুরু হয়ে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন  গিয়েশেষ হয়। 

মেলায় সরকারী বে-সরকারী বিভিন্ন অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, এনজিও এবং ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১লক্ষ ১০ হাজার টাকা, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকসংখ্যা ২০ শতাংশ, মানুষের গড় আয়ুষ্কাল ৬৫.৮ বছর, শিশু মৃত্যু হার ৩০.৭(প্রতি হাজারে), মাতৃমৃত্যু হার ১.৭০ (প্রতি হাজারে), রপ্তানি ৩হাজার ২শত কোটি মার্কিন ডলার, বৈদেশিক রেমিটেন্স ১হাজার ২শত ৮০ কোটি মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রা মওজুদ ২৪ হাজার ১শত ৪০ কোটি মার্কিন ডলার, বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার ৫শত মেগাওয়াট, খাদ্য উৎপাদন ৩৮৩ লক্ষ মেঃ টন, মুক্তিযোদ্ধা মাসিক ভাতা ৮হাজার টাকা। যার উপর ভর করে দেশ ২০২১সালের মধ্যে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ