• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানের উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে উন্নয়ন সম্ভব -বীর বাহাদুর এমপি

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2015   Sunday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানের উন্নয়ন একক কোন গোষ্ঠীর দ্বারা করা সম্ভব হবে না। বান্দরবানের উন্নয়ন করতে হলে জনপ্রতিনিধি,প্রশাসন সহ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে করলে উন্নয়ন সম্ভব হবে। কোন গোষ্ঠী বা সংস্থা উন্নয়নকে বাধা গ্রস্থ করার প্রচেষ্টা চালালে প্রশাসনের মাধ্যমে তাদেরকে কঠোর হস্থে দমন করতে হবে। 

রোববার বান্দরবানে দুদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।  

জেলা প্রশাসনের কার্যালয় চত্বর মাঠে উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান,সিভিল সার্জন অনুপ দেওয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নুরুল্লাহ নুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, স্থানীয় সরকার পরিষদেও উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার ষ্টল পরিদর্শন করেন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন সরকার পুর্বের তুলনায় বিদ্যুতের বহুগুন উন্নয়ন করলেও কতিপয় বিদ্যুৎ কর্মচারিদের কারনে ঘন ঘন লোড সেডিং করে জনগনকে অশেষ ভোগান্তিতে ফেলেছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষন করেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর থেকে নারীর ক্ষমতায়ন,আশ্রয়ন প্রকল্প,শিক্ষাসহায়ক,ঘরে ঘরে বিদ্যুৎ,সমাজিক নিরাপত্তা,একটি বাড়ী একটি খামার,কমিউনিটি ক্লিনিক এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়ে আগামী ২০৪১ সালের মধ্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করার কাজ অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ