• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2015   Wednesday

বান্দরবানে স্ত্রী কে হত্যার দায়ে স্বামী মোঃ ইলিয়াছ আলী (৩০)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় বান্দরবান জেলা ও দায়েরা জজ মোঃ শফিকুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী রোহিঙ্গা মোঃ ইলিয়াছ আলী ২০০৮ সালে মিয়ানমার থেকে স্বপরিবারে পালিয়ে এসে বান্দরবান জেলার আলীকদম উপজেলার পানবাজার এলাকার স্থানীয় বাসিন্দা বজলুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বাসায় স্বামী মোঃ ইলিয়াছ আলীর সঙ্গে স্ত্রী খুরশিদা বেগমের ঝগড়া বিবেদ ও বাকবিতন্ডা ঘটে। এ ঘটনার জের ধরে স্বামী মোঃ ইলিয়াছ আলী স্ত্রী খুরশিদা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর লাশ পার্শ্ববর্তী সেগুনবাগান এলাকায় গুম করে রাখা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জনতা ঘাতক স্বামী ইলিয়াছকে আটক করে পুলিশে সোর্পদ করেন। ঘাতক স্বামী পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন । পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিত্বে লাশ উদ্ধার করে। এ ঘটনায় বাড়ির মালিক বজলুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যামামলা দায়ের করেন।

এ আলোচিত মামলার প্রায় ৬বছর আদালতে দীর্ঘ শুনানী এবং সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালত বুধবার এ রায় দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ