• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2015   Wednesday

বুধবার রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটির উদ্যেগে ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার। বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম মনিরুদ্দিন, সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব কনিকা বড়ুয়া ও এসএমসি সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা মারমা ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি রাঙামাটির এরিয়া ম্যানেজার মাসুদুল আলম। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ও বাবা, এসএমসি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সনাক ও স্বজন সদস্য, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড এবং টিআইবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উন্মুক্ত আলোচনায় অভিভাবক ও এসএমসি সদস্যবৃন্দ বলেন শ্রেনী কক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেয়া, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান নিশ্চিত করে। আলোচনায় বিদ্যালয়ে খেলাধুলার সরঞ্জাম অপ্রতুলতা এবং বর্তমানে দপ্তরী না থাকায় ছাত্র ছাত্রীদের বিদ্যালয় পরিস্কার রাখতে হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীরা সনাক-টিআইবি’র মাধ্যমে উল্লিখিত বিষয়ে উর্দ্ধতন শিক্ষা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার মতামত ব্যক্ত করেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম মনিরুদ্দিন তার বক্তব্যে বলেন শ্রেনী কক্ষে শিক্ষকরা আগ্রহ ও দায়িত্ববান হলে শিক্ষার্থীদের উন্নতমানের পাঠদান সম্ভব। তিনি এসব বিষয়ে এসএমসি-কে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ