• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2015   Sunday

৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সন্মেলনে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির তিনটি পদে মোট ১০ প্রতিদ্বন্ধী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বিএনপির জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের নির্বাচনে  সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ প্রতিদ্বন্ধী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং  বর্তমান সাধারণ সম্পাদক ও ঠিকাদার মো: শাহ আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম-সম্পাদক ও রাঙামাটি পৌরসভা মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, দীপন তালুকদার ও অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, আবদুল সবুর, আবদুল শুক্কুর, আহম্মদ ফজলুল রশীদ ও মো. সেলিম উদ্দিন বাহারি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিকাল সন্ধ্যা ৬টা পর্ষন্ত ছিল মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টা।

এদিকে, রাঙামাটি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে ৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলার দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব মোঃ শাহজাহান। সন্মেলন উদ্ধোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির(চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামা চিং, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপির জাতীয় কমিটির সদস্য মাহবুরের রহমান শামীম।

জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নাছির উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ও প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা কমিটির তিনটি শীর্ষ পদে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাছাইয়ে সবার প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ