• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বড়থলী থেকে অপহৃত দুই পর্যটকসহ ৩জনকে মুক্তি দাবীতে রুমাবাসীর বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার/ বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2015   Wednesday

বান্দরবানের রুমা ও রাঙামাটি সীমান্তের বিলাইছড়ি উপজেলার সীমান্ত এলাকা বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়া থেকে অপহৃত  দুই পর্যটকসহ ৩জনকে অপহরনের ৫ দিনেও উদ্ধারা যায়নি।

এদিকে, অপহৃতদের উদ্ধারের দাবীতে বুধবার বিক্ষোভ-সমাবেশ করেছে রুমা উপজেলাবাসী। সমাবেশ থেকে বক্তারা প্রশাসনকে অপহৃতদের উদ্ধারের জন্য  চব্বিশ ঘন্টার আল্টেমিটাম দিয়েছেন।

বান্দরবান-রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম বড়তলী  ইউনিয়নের  সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকা থেকে দুই পর্যটক ও এক গাইডকে অপহরনের ৫ দিনেও কোনো সন্ধান মিলেনি।  অপহরনকারীরা  অপহৃতদের কোন স্থানে রেখেছে তা এখনও চিহিৃত করা যায়নি। এ অপহরণ ঘটনায় বুধবার বিলাইছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা  গেছে।

এদিকে, অপহৃতদের উদ্ধারের দাবীতে বুধবার বিক্ষোভ-সমাবেশ করেছে রুমা উপজেলাবাসী। রুমা বাজারে আয়োজিত এলাকার কারবারী তোয়ানলেম বমের সভাপতিত্বে  বক্তব্য রাখেন খুমী নেতা লোঙা খুমী এলাকারা গণ্যমান্য ব্যক্তিারা। এর আগে রুমা বাজারের অপহৃতদের দাবীতে একটি বিক্ষোভ করেন  এলাকাবাসী।

বক্তারা আরও বলেন অপহরনের ছত্রিশ ঘন্টা পার হয়ে গেলেও প্রশাসন এখনো  অপহৃত ৩জনকে  উদ্ধার করতে পারেননি। আগামী ছব্বিশ ঘন্টার মধ্যে অপহৃতদের উদ্ধার করতে না পারলে আরও কঠোর কর্মসুচী  হুমকি দেন।

বড়থলী পাড়ারর্ ইউপি  চেয়ারম্যান আতুমং মারমা জানান, অপহৃতদের  উদ্ধারের জন্য আইন-শৃংখলা বাহিনীর  পাশাপাশি স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে। অপহৃতদের  খোঁজখবর নিতে বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন লোকজনকে সীমান্ত এলাকায় পাঠানো হবে।

পুলিশ সুপার  সাঈদ তারিকুল হাসান জানান, অপহৃত দুই পর্যটককে উদ্ধারের জন্য  সেনাবহিনী-বিজিবি-পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অপহৃতদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, ঘটনার দিন চার জন পর্যটক বান্দরবানের রুমা উপজেলার অধিবাসী এক গাইডকে সাথে  নিয়ে রুমা   থেকে  কেওক্রাডং  যান। এর মধ্যে একটি দল বিলাইছড়ির  সেপ্র“ পাড়ার নতুন পুকুর পাড়া এলাকায়  পরির্দশনে যায় এবং অপর দলটি ক্রেওক্রাডং-এ অবস্থান করে। তবে  ক্রেওক্রাডং-এ যাওয়া দলটি বুধবার রুমায় ফিরেছেন। তাদের রুমা থানা পুলিশ ও  সেনা বাহিনী জিজ্ঞাসাবাদ করছেন। হয়তো তাদের  জিজ্ঞাসাবাদে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ