• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ২২ সেপ্টেম্বর সাম্প্রদায়িক ঘটনার মামলা শুনানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ  আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার আদালতে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সৃষ্ঠ সাম্প্রদায়িক ঘটনার মামলা শুনানী অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ  আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার আদালতে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটি শহরে সাম্প্রদায়িক ঘটনার মামলা শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান। আদালতে শুনানীতে স্বাক্ষ্য দেন ইনডিপেনডেন্ট  টিভি ও দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা, সময় টিভির প্রতিনিধি হেফাজতুল বারি সবুজ, ৭১ টিভির উছিংচা রাখাইন কায়েস, এনজিও কর্মী ধীমান খীসা এবং শিমুল চাকমা।

উল্লেখ্য ২০১২ সালে ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারী কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষ  হলে শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীসহ দেড় শতাধিক লোকজন হামলার শিকার হন। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার বেসরকারী টিভি ইনডিপেনডেন্ট ও দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা  ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া এ  ঘটনায় রাঙামাটির কোতয়ালী থানায় একাধিক মামলা হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ