• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির আদালতে প্রতিপক্ষ আইনজীবীর হামলায় অপর আইনজীবী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2015   Tuesday

খাগড়াছড়ি আদালতে এজলাস চলাকালীন সময়ে প্রতিপক্ষ আইনজীবীর গুরুতর আহত হয়েছেন অপর এক আইনজীবী। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আইনজীবিরা জানান, মঙ্গলবার দুপুরে  খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরেফিন আখতার নূর-এর আদালতে একটি মামলার স্বাক্ষ্য গ্রহণ চলছিল। এসময়  জেরার ইস্যুকে কেন্দ্র করে বাদী পক্ষের আইনজীবী সুপাল চাকমা প্রতিপক্ষ সিনিয়র আইনজীবি আবদুল মোমিনের উপর অতর্কিত ভাবে হামলা চালান। হামলায় তার ব্যবহৃত চশমার কাঁচ ভেঙ্গে গিয়ে বাম চোখে গুরুতর জখম হন। গুরুতর আহত অবস্থায় এজলাসে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করান।

খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন জানান, আহত আইনজীবী আবদুল মোমিনের চোখে ও  মাথার আঘাত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে গুরুতর আহত আইনজীবি আবদুল মোমিনকে হাসপাতালে দেখতে যান খাগড়াছড়ির বার এসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম সহ প্রমূখ।

খাগড়াছড়ি বার এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য ও আইনজীবি আবুল হোসেন জানান, ‘‘ ঘটনাটি মর্মান্তিক ও দু:খজনক। এ ব্যাপারে বার এসোসিয়েশন জরুরী বৈঠক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে’’।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ