• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মীর নেতা রেনিন সুয়ে আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2015   Wednesday

রাঙামাটির রাজস্থলীর ইসলামপুর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মীর নেতা রেনিন সুয়েকে বুধবার ভোর রাতে আটক করেছে পুলিশ ও বিজিবি। বর্তমানে তাকে রাজস্থলী থানায় রাখা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোর রাত সাড়ে তিন টায় বিজিবির মেজর শাব্বির আহমেদ,মেজর কামাল পাশা ও তার নেতৃত্বে(ওসি) নেতৃত্ব যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজস্থলী উপজেলার ইসলামপুরের একটি নির্মানাধীন মসজিদ থেকে তাকে আটক করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদ উল্লাহ সরকার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে বর্তমানে রাজস্থলী থানার হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য,গত ২৬ আগষ্ট রাজস্থলী উপজেলার নোদাল্যান্ড প্রবাসী ও মিয়ানমানের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা পলাতক ডা. রানিন সোয়ের বিলাসবহুল বাড়ী যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় আরাকান আর্মির পোশাক ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। একদিন পর ২৮ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিক রানিন সোয়েসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে রাজস্থলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। বর্তমানে আটক আরাকান আর্মির সদস্য ও দুই বাড়ীর কেয়ারটেকার জেলে রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ