• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আটক আরাকান আর্মির শীর্ষ নেতা নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2015   Friday

আটক আরাকান আর্মির নেতা ডা.রেনিন সোয়ে নিজেকে মিয়ানমারের একজন নাগরিক বলে স্বীকার করেছেন। বুধবার আদালতের আদেশ পুলিশ ৫দিনের রিমান্ডে নিয়ে এ পর্ষন্ত তার কাছে সঠিক নাগরিক পরিচয় জানা গেছে বলে রাঙামাটি জেলা পুলিশের একজন উর্দ্ধতন সূত্রে এ কথা জানা যায়।

সূত্র জানায়, আটক আরাকান আর্মি নেতা ডা.রেনিন সোয়ের কাছ  থেকে উদ্ধারকৃত ৬টি ক্রেডিট কার্ডের লেনদেনের বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মতে,যে সমস্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশে এবং বিদেশে তিনি কার সাথে লেনদেন করতন সে বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আগামী রোববার আটক আরাকান আর্মির নেতা রিমান্ডের মেয়াদ শেষ হচ্ছে।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুরের একটি নির্মানাধীন মসজিদ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা.রেনিন সোয়ে-কে গ্র্রেফতার করে পুলিশ ও বিজিবির সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ৪১ হাজার ভারতীয় মুদ্রা,নেদারল্যান্ডের পাসপোর্ট ও ৬টি ক্রেডিট, ১টি আইডি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনের দুটি মামলা ছাড়া মুদ্রা আইনে আরো একটি মামলা দায়রে করা হয়েছে।

এর আগে গত ২৮ আগষ্ট যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার তাইন্দং পাড়ার কলেজ রোডস্থ এলাকায় ডা.রেনিন সোয়ের তিন তলা বাড়ীতে অভিযান চালিয়ে আরাকান আর্মির পোশাক, ২টি ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। পরে ৩০ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। এ ঘটনার পর ডা. রেনিন সোয়ে দীর্ঘ ১ মাস ৬ দিন পলাতক থাকার পর বুধবার যৌথ বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ