• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

অসহযোগ আন্দোলনের নামে ত্রাস সৃষ্টি করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়-বৃষ কেতু

স্টাফ রিপোর্টার/জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2015   Saturday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, অসহযোগ আন্দোলনের নামে পার্বত্য এলাকায় ত্রাস সৃষ্টি করে শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। পার্বত্যবাসীর শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি করেছে এবং আওয়ামী লীগ সরকারই এ চুক্তির পূর্ন বাস্তবায়ন করবে।

শনিবার জুরাছড়ি উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিশ্রামাগারের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্ত্তক চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা। এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মিতা চাকমা, জুরাছড়ি মৈদং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও কুসুমছড়ি মেীজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা, বনবিহারী চাকমা উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

 পরিষদ  চেয়ারম্যান বৃষ  কেতু চাকমা আরও বলেন সমাজের সার্বিক উন্নয়নে স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় জনগনদের এগিয়ে আসতে হবে।  উন্নয়নের পূর্বশর্ত শান্তি ও  সহযোগিতা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়ন করা সম্ভব। তিনি পার্বত্য আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের অস্ত্রের রাজনীতি ছেড়ে সরকারের উন্নয়ন ও চুক্তির পূর্ন বাস্তবায়নে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে রাঙামাটি পার্বত্য   জেলা পরিষদের অর্থায়নে ৫০লাখ টাকার ব্যয়ে নির্মিত উপজেলা  বিশ্রামাগার ভবন উদ্ধোধন করেন পরিষদ  চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ