• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

মহালছড়িতে কমিউনিটি র্ফাস্ট এইড ট্রেনিং-এর সমাপনী অনুষ্ঠানে
পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে-মেজর জেনারেল সফিকুর রহমান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2015   Saturday

সেনাবাহিনীর ২৪ পদাতিক চট্টগ্রাম ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোঃ সফিকুর রহমান বলেছেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামে কোন ধরনের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নিয়োগ করেনি।  সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা ও শান্তি-শৃংখলা কাজে নিয়োজিত রয়েছে।

তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্নকভাবে সহযোগিতা করার জন্য সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

 শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কমিউনিটি র্ফাস্ট এইড প্রশিক্ষনের সনদপত্র ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহালছড়ি টাউনহলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুব-উল আলম, খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী  মজুমদার, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী,মহালছড়ি  জোনের অধিনায়ক  লেঃকর্নেল হুমায়ন কবির ও মহালছড়ি উপজেলা পরিষদ  চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। অনুষ্ঠানে  স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি কমিউনিটি ফার্স্ট এইড ট্রেনিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবার যাবতীয় যন্ত্রপাতি হাতে প্রদান করেন।

 হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ