• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোনায় ইউবিআর প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2015   Thursday

বৃহস্পতিবার  ইউনাইট ফর বডি রাইট্স (ইউবিআর) প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে  স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ইউবিআর কেন্দ্রের উদোগে মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন ইউবিআর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমা। এসময় ইউবিআর প্রোগ্রামের ট্রেইনার রিমি চাকমা, কর্মকর্তা ভাগ্য লক্ষী চাকমা, রোমেল ত্রিপুরা রণি, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো. কবির হোসেন, কাজী মোশারফ হোসেন, মাহফজ আলম, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমা  বলেন, ইতিমধ্যে কার্যক্রমের আওতায় সেবা সমূহের মধ্যে নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন জরুরী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, যুব বান্ধব পরিবেশ সৃষ্টি, বিনামূল্য মেয়েদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হচ্ছে। শিক্ষা সেবায় শিক্ষকদের সচেতনা বৃদ্ধি ও তাদের প্রশিক্ষণ দিয়ে কার্যক্রমে অন্তর্ভুক্ত করা, স্কুলের ছেলে মেয়েদের সঠিক তথ্য প্রদান, পিতা-মাতার সাথে মতবিনিময়, সাংস্কৃতিক প্রতিযোগীতা, সরকারী কর্মকর্তাদের সাথে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ব্যাপারে তিনি গণমাধ্যমের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল যুব বান্ধব সেবা কার্যালয়ে কিশোর কিশোরীদের  (১৪-২৪ বছর) প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিয়ে ২০১১ সাল থেকে দেশের ১২টি জেলা-উপজেলায় ইউবিআর কার্যক্রম চালিয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ