• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2015   Friday

রাঙামাটিতে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন সহযোগিতায় ও আলোর ফুল-এর উদ্যোগে  শহরের গর্জনতলীর রাজীব ত্রিপুরা রোলেক্স স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। এ সময় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি অশোক ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, আলোর ফুল-এর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চট্টগ্রাম ইউএসটিসির চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সন্তোষ কুমার সাহা। এতে এলাকায় নারী-পুরুষ বিনামূল্য চিকিৎসা সেবা গ্রহন করেন।

জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, মানব কল্যানের মতো বড় ধর্ম পৃথিবীতে আর কিছুই নেই। সমাজের অসহায় মানুষদের সার্বিক কল্যাণে তরুণ সামাজিক সংগঠন আলোর ফুলের এ ধরনের মহৎ উদ্দ্যেগ সত্যিই প্রশংনীয়। সরকারের পাশাপাশি এ সংগঠনের ন্যায় সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসে সমাজে অনেক পরিবর্তন আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ