• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে এফপিএবি’র উদ্যোগে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2015   Saturday

পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বিশেষ স্যাটেলাইট স্বাস্থ্য সেবা ক্যাম্পে উদ্যোগ নিয়েছে। শনিবার থেকে ২৬ বৃহস্পতিবার রাঙামাটি শহর এলাকায়,লংগদু ও কাপ্তাই উপজেলায় এ বিশেষ ক্যাম্প পরিচালনা করা হবে।

শনিবার রাঙামাটি এফপিএবি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সন্মেলনে এফপিএবি রাঙামাটির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, এফপিএবি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আকাশ, এফপিএবি’র কোষাধ্যক্ষ শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, এফপিএবি জেলা কর্মকর্তা জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফপিএবি রাঙামাটি কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি সুফিয়া কামাল, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জাতীয় কাউন্সিলর চৌধুরী হারুনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক জুবাইতুন্নাহার জেবু, কার্যনির্বাহী সদস্য জামশেদ আহমেদ, খোকন কুমার দে ও রোকসানা আক্তার।

সংবাদ সন্মেলনে বলা হয়, পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে রাঙামাটি পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে শনিবার থেকে বৃস্পতিবার এ বিশেষ ক্যাম্প পরিচালনা করা হবে। যে সব স্থানে স্বাস্থ্য সেবা পরিচালিত হবে তা হল রাঙামাটি শহর এলাকায় এবং লংগদু, কাপ্তাই উপজেলার নারানগিরি পরিবার উন্নয়ন কেন্দ্রে, চিৎমরম পরিবার উন্নয়ন কেন্দ্র।

সংবাদ সম্মেলন আরও বলা হয়, এ স্বাস্থ্য ক্যাম্পে স্বপ্ল মূল্যে,দরিদ্র জনগোষ্ঠিকে বিনামূল্যে প্রসবকালীন সেবা ও পরিবার পরিকল্পনার পদ্ধতি সেবা প্রদান করা হবে। এছাড়া শাখা ক্লিনিকে সপ্তাহব্যাপী চলবে এ স্বাস্থ্য সেবা কর্মসুচি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ