• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সুভলং ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষাথীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2015   Saturday

শনিবার রাঙামাটির বরকল উপজেলার সুভলং ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন হয়।

বিদ্যালয়ের প্রাঙ্গনে ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ সুজন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং সুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যাতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বরকল উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাঙা মারমা, ১নং সুভলং ইউনিয়ন পরিষদের সদস্য নন্দিত চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শান্তিময় চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । স্বাগত বক্তব্য দেন ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দীপন বড়–য়া। অনুষ্ঠানে ২০১৪ সালের ৪র্থ শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত সঞ্জীব চাকমাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সনদ ও নগদ ১হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক মিলন ধরের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি সমাজে মাথা উচু করে দাড়াতে পারেনা। প্রবাদে রয়েছে কোন একটা জাতিকে ধংস করতে চাইলে আগে তার শিক্ষাকে ধংস করা। অর্থাৎ শিক্ষা ছাড়া যে কোন জাতির ধংস অনিবার্য। তাই শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ জন্য শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও আরো বেশী সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ