• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

আসন্ন রাঙামাটি পৌর নির্বাচনে
ডা.গঙ্গামানিক চাকমাকে মেয়র প্রাথী হিসেবে সমর্থন দিয়েছে জেএসএস

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2015   Saturday

আসন্ন রাঙামাটি পৌর সভা নির্বাচনে ডা. গঙ্গামানিক চাকমাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) পক্ষ থেকে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্ধিন্ধতা করবেন।


এদিকে, প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপির পক্ষ থেকে এখনো দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা দেয়নি। তবে কয়েক দিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


একাধিক সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাঙামাটি পৌর সভা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট চিকিৎসক ডা.গঙ্গামানিক চাকমাকে সমর্থন দিয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করবেন। অবশ্যই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোন কিছুই বলতে চাইছে না।


এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী ডা.গঙ্গামানিক চাকমা রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে, রাঙামাটি পৌর সভা নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি`র পক্ষ থেকে এখনো দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা দেয়নি। তবে দুটি দলের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হবে জানা গেছে।


আওয়ামীলীগের জেলা শাখার সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর জানান, রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষনা করা হবে।


বিএনপির জেলা কমিটির সভাপতি মোঃ শাহ আলম জানান, মেয়র পদে দলীয় প্রার্থীর নাম বাছাইয়ের প্রক্রিয়া চলছে। দু’একদিনের মধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষনা দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ