• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের কার কত শিক্ষাগত যোগ্যতা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2015   Wednesday

রাঙামাটি পৌর সভা নির্বাচনে ৮জন মেয়র প্রার্থীদের হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতার মধ্য রয়েছেন ১ জন স্বশিক্ষিত, ২জন অক্ষর জ্ঞান সম্পন্ন, ১জন বিএ(পাস), ১জন ডিএইচএমএস এবং অপর ৩ জন প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস।

 

নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ৮ জন মেয়র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে শিক্ষিত মেয়র প্রার্থী হচ্ছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী। তিনি তার হলফনামায়  শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ(পাস)।

 

শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে দ্বিতীয় সারিতে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গামানিক চাকমা। তিনি তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী(ডিএইচএমএস)।

 

বিএনপি’র দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব এবং মেয়র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রবিউল আলম রবি তাদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন উচ্চ মাধ্যমিক পাস।

 

জাতীয় পার্টির প্রার্থী ডা. শিবপ্রসাদ মিশ্র তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেনী পাস। অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী অমর কুমার দে তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত।

 

এছাড়া মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রাথী মোঃ মুজিবুর রহমান দীপুর তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অক্ষর জ্ঞান সম্পন্ন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ