• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আওয়ামীলীগে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সংবাদ সম্মেলন
রাঙামাটি পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2015   Sunday

রাঙামাটি পৌরসভা  নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান নির্বাচন সুষ্ঠভাবে না হওয়ার আশংকা প্রকাশ করে পার্বত্য পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটি পৌর নির্বাচনে সেনাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন।

 

তিনি অভিযোগ করেন  সরকার দলীয় লোকজনেরা নির্বাচনী প্রচারনা বাধা ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে।

 

আজ রোববার সকালের রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায়  নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান এ অভিযোগ করেন।

 

সংবাদ সন্মেলনে এসময়  মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস, ওবায়দুল হক, নূরুল জাকিম মিয়া,মোস্তফা কামাল ছাড়াও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

মেয়র প্রার্থী হাবিবুর রহমান সংবাদ সন্মেলনে  নিজেকে আওয়ামীলীগের বিকল্প প্রার্থী হিসাবে দাবী করে আবেগ আপ্লুত কন্ঠে আরও বলেন, নির্বাচনে তার জনপ্রিয়তা দেখে জেলা আওয়ামীলীগের সম্পাদক মুছা মাতব্বরের নেতৃত্বে সরকার দলীয় নেতাকর্মীরা তার নির্বাচনী প্রচারনায় বাধা ও বিভিন্ন স্থানে অফিস ভাংচুর করে চলেছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে পৌর নির্বাচনের রিটানিং অফিসারের কাছে আবেদন জানালেও কোন প্রতিকার পাননি।

 

এদিকে,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন  মিথ্যা ও বানোয়াট। হাবিবুর রহমানের নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর করেছে বিএনপির লোকজন। আমার কাছে তার প্রমাণ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ