• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বাঘাইছড়িকে খাগড়াছড়িতে যুক্তের প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ

অাব্দুল মাবুদ,বাঘাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2015   Sunday

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার সাথে যুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে বাঘাইছড়িতে প্রতিবাদে রোববার মানবন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।

 

বিক্ষোভ সমাবেশ  থেকে ২০ জানুয়ারী বাঘাইছড়িকে খাগড়াছড়িতে স্থানান্তর করার প্রস্তাবের প্রতিবাদ ও তা অচিরেই বাতিলের দাবীতে বাঘাইছড়িতে ছাত্র ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষনা করেছে।

 

উপজেলা পরিষদ কার্যালয়ের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সাবেক বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, পৌর মেয়র মো. আলমগীর কবির,  পৌর আওয়ামীলীগ সভাপতি জমির উদ্দিন জমির, কাচালং ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ দেব  প্রসাদ চাকমা,   বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ,বাঘাইছড়ি পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, জেএসএস বাঘাইছড়ি সভাপতি  কাকলী চাকমা,  উপজেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, হেডম্যান বিশ্বজিৎ চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ভদ্রসেন চাকমা প্রমূখ।

 

এর আগে উপজেলা সদরে  বিক্ষোভ  করেন হাজার হাজার উপজেলাবাসী। পরে  উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি জেলার সাথে বাঘাইছড়ি মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। কিন্তু একটি মহল শুধু তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য শুধুমাত্র সড়ক যোগাযোগের মাধ্যমকে অজুহাত হিসেবে দেখিয়ে বাঘাইছড়িকে খাগড়াছড়ির সাথে যুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। এটি কখনও হতে দেওয়া হবেনা উল্লেখ করে বক্তারা আরো বলেন, এই অপচেষ্টা বন্ধ না হলে উপজেলা মানুষ কঠোর আন্দোলন গড়ে তুলেতে বাধ্য হবে।

 

উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় হতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়িজেলার সাথে স্থানান্তর করার জন্য প্রস্তাব আসে উপজেলা পরিষদের কাছে। এর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ