• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের হলফনামায় যা রয়েছে

বিশেষ প্রতিবেদক ,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2015   Monday
no

no

খাগড়াছড়ি পৌরসভার পাঁচ মেয়র প্রার্থীদের মধ্যে শিক্ষায় এগিয়ে আছে বিএনপির প্রার্থী, সম্পদে এক স্বতন্ত্র প্রার্থী। স্বাক্ষরজ্ঞান সম্পন্ন তিন জন। দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, এক প্রার্থীর পেশা আইনজীবী হলেও বাকী চার জনের পেশা ব্যবসা ও ঠিকাদারী। মেয়র প্রার্থীদের দালিখ করা হলফনামায় এই তথ্য পাওয়া গেছে।


খাগড়াছড়ি পৌরসভায় পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, বিএনপির প্রার্থী হয়েছেন জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড্ আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মো. ইসহাক, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান পৌর মেয়র রফিকুল আলম ও স্বতন্ত্রপ্রার্থী কিরন মারমা।


হলফনামা অনুসারে, বিএনপির প্রার্থী আব্দুল মালেক শিক্ষায় এলএমএম ডিগ্রীধারী। তিনি আইন পেশা থেকে বছরে আড়াই লক্ষের অধিক টাকা আয় করেন। তাঁর বিরুদ্ধে দুইটি ফৌজদারী মামলা রয়েছে। এর মধ্যে একটি বিষ্ফোরক দ্রব্য মামলার আসামী তিনি।


আওয়ামীলীগের প্রার্থী শানে আলম এইচএসসি পাশ। তাঁর পেশা ব্যবসা ও ঠিকাদারী। কোন মামলা নেই। তিনি বছরে ২ লক্ষ ৬২ হাজার টাকা আয় করেন। স্থাবর সম্পত্তির মধ্যে তিনটি দোকান প্লট ও একটি হাউজিং প্লট রয়েছে। অস্থাবর সম্পত্তি সাড়ে তিন লক্ষ টাকা। তাঁর একটি বাণিজ্যিক ব্যাংকের ২০ লক্ষ টাকার সিসি ঋণ রয়েছে।


জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইসহাক স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। পেশায় তিনি স’ মিলের মালিক। বার্ষিক আয় ২ লক্ষ ৮০ হাজার। স্থাবর সম্পত্তির মধ্যে ৫৩ শতক অকৃষি জমি, অস্থাবর সম্পত্তির মধ্যে ২ লক্ষ টাকা ও ৪০ ভরি স্বর্ণ রয়েছে। তাঁর বিরুদ্ধে কোন মামলা নেই।


স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের শিক্ষাগত যোগ্যতা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। যদিও তিনি একাধিক অনুষ্ঠানের দাবি করে থাকেন তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক ছাত্র। পেশা ঠিকাদার। তাঁর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। অতীতে ৪টি মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তাঁর বাৎসরিক আয় ১ কোটি ১৮ লক্ষ টাকা প্রায়। অস্থাবর সম্পত্তি অর্ধ কোটি টাকাও বেশী। স্থাবর সম্পত্তি রয়েছে ১০ একরের একটি ফলের বাগান। একটি বাণিজ্যিক ব্যাংকে তাঁর ১০ লক্ষ টাকার সিসি ঋণ রয়েছে।


স্বতন্ত্রপ্রার্থী কিরন মারমাও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। পেশা ব্যবসা। তাঁর বিরুদ্ধে কোন মামলা নেই। তাঁর বাৎসরিক আয় ৭ লক্ষ টাকার। অস্থাবর সম্পত্তি সাড়ে ৮ লক্ষ টাকা। নিজের নামে কোন স্থাবর সম্পত্তি নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ