• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রোয়াংছড়িতে ২৫ লক্ষ টাকা ব্যয়ে বৌদ্ধ বিহারের ফলক উম্মোচন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2015   Wednesday

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার সকলের ব্যক্তিগত অধিকার রয়েছে। বাংলাদেশ সকল ধরনের মত প্রকাশের স্বাাধীনতা রয়েছে। তাই প্রত্যেক নাগরিকের রাজনৈতিক সর্মথন তার ব্যক্তিগত অধিকার। একটি রাষ্ট্রে সরকারের উন্নয়ন সকল জনগনের।

 

বুধবার বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ফাইক্ষ্যং পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন বৌদ্ধ বিহারের ফলক উম্মোচন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন,সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী,তারাছা ইউপি চেয়ারম্যান শৈ থোয়াই চিংসহ আ’লীগ নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি তালুকদার পাড়ায় ২৯ লক্ষ টাকায় নির্মিত বৌদ্ধ বিহারের উদ্ধোধন করেন।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন,আওয়ামীলীগ সরকার আমলে এ পার্বত্য এলাকায় যত উন্নয়ন হয়েছে এসবের ফল ভোগ করছে এলাকার পাহাড়ী-বাঙ্গালাীসহ সকল ধর্ম বর্ণের লোকজন।

 

তিনি বলেন,বিশেষ করে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে পার্বত্যাঞ্চলে সার্বিক উন্নয়নের ব্যাপক অগ্রগতি হয়েছে। পার্বত্য এলাকায় যোগাযোগ,পর্যটন,স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। পাহড়ে যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে ততই আয় উর্পাজন বৃদ্ধি পবে এবং জমির দাম বাড়বে। যেভাবে পাহাড়ে উন্নয়ন হচ্ছে কোন মানুষ আর গরীব থাকবে না। শিক্ষার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আরও এগিয়ে যাবে।

 

তিনি পার্বত্য এলাকাকে আর উন্নয়ন ও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

                       

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ