• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোন মিশন হাসপাতালের পরিচালক
ডাঃ মং ষ্টিফেন চৌধুরী আর নেই

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2015   Wednesday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. মং ষ্টিফেন চৌধুরী (৫০) আর নেই।

 

বুধবার বেলা প্রায় ১১ টার সময় ষ্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, মা, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কাপ্তাই, রাঙ্গুনিয়াসহ তিন পার্বত্য জেলায় শোকের ছায়া নেমে আসে।

 

মৃত্যুর খবর পেয়ে তাকে একনজর দেখার জন্য তাৎক্ষণিক তার মিশন হাসপাতালস্থ বাসভবনে ছুটে আসেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই শহীদ নৌ-মোয়াজ্জেম ঘাটির অধিনায়ক মো: আফছার, কাপ্তাই ডিজিএফআই’র ভারপ্রাপ্ত অধিনায়ক ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন, ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর, রাঙামাটি জেলা আওয়ালীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুন-অর-রশিদ, বিভিন্ন রাজনীতিবিদ,সমাজসেবী, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ।

 

ডা.মং ষ্টিফেন চৌধুরী ১৯৯৭ সাল থেকে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ দীর্ঘ সময় তিনি নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। আগামী ২৬শে ডিসেম্বর তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ