• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বিদ্যুতের আলোয় আলোকিত হল দীঘিনালার দুর্গম চার পাহাড়ী গ্রাম

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2015   Friday

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো দুর্গম চার পাহাড়ী গ্রাম। শুক্রবার বিকালে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে চার গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে নয় মাইল ত্রিপুরা পাড়া বৈয়ারৗং অনাথ আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামশুল হক, নয় মাইল ত্রিপুরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র কিশোর ত্রিপুরা ও দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু বক্তব্য রাখেন। 

 

বিদ্যুতের আলোয় আলোকিত গ্রামগুলোর মধ্যে রয়েছে, নয় মাইল ত্রিপুরাপাড়া, হরিকুমার মহাজনপাড়া, পূর্ণ কুমার কার্বারীপাড়া ও রাজেন্দ্র কার্বারীপাড়া।


প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পর দুর্গম এই চার পাহাড়ী গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হলো। জননেত্রী শেখ হাসিনা সরকার দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনের লক্ষ্যে শিক্ষাসহ সর্বক্ষেত্রে নাগরিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম এই চার পাহাড়ী গ্রামে বিদ্যুতায়ন তারই ধারাবাহিকতা।


তিনি আরও বলেন, যেকোন আলো মানুষের মনকে বিকশিত করে। বিকশিত মন মানুষকে ভাল কাজে প্রেরনা যোগায়। তাই আলোকিত মানুষ গড়ার মাধ্যমে দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ