• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আদিবাসীরা অর্থনৈতিকভাবে পিছনে পড়ে রয়েছে-দেবাশীষ রায়

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2015   Saturday

পার্বত্য চট্টগ্রামের বসবাসরত আদিবাসীরা অর্থনৈতিকভাবে এখনো পিছনে পড়ে রয়েছে মন্তব্য বলে করেছেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

তিনি বলেন,এনজিওদের পরিচালিত ক্ষুদ্র ঋন কর্মসূচী তাদের জন্য সহায়ক নয়। বরং এনজিও প্রতিষ্ঠানগুলো যে হারে সুদ আদায়  করছে  তাতে সাধারণ জনগণ আরো দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছে ।

 

শনিবার জুরাছড়ি বনযোগী ছড়া জোন অধিনায়কের সাথে সৌজন্য স্বাক্ষাতকালে চাকমা রাজা এসব কথা বলেন। 

 

বনযোগী ছড়া জোন সদর দপ্তরে অতিথি বিশ্রামাগার কক্ষে চাকমা রাজা দেবাশীষ রায়ের সাথে জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খানের মধ্যে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় চাকমা রাণী ইয়ান ইয়ান,লেপ্টেনেন মোঃ পারভেজ,বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, বসন্ত মৌজার হেডম্যান  সিয়াল জল পাংখোয়া, বরকল ইউনিয়নের মারমা পাড়ার কার্ব্বারী অংশলা মারমাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বনযোগী ছড়া সেনা জোনে পৌছলে চাকমা রাজাকে স্বাগত জানান জোন অধিনায়ক । 

 

আদিবাসীদের সংস্কৃতি ধরে রাখতে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করে চাকমা রাজা দেবাশীষ রায় আর বলেন,অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের তফশীল ব্যাংক গুলো ভূমিকা জরুরী। ব্যাংক গুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা থাকলেও মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে না।

 

এ সময় জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বর্তমান সরকার আন্তঃরিক। শুধু প্রয়োজন তিন পার্বত্য জেলার নির্বাচীত মন্ত্রীদের প্রকল্প নির্ধারণ করা।এ সময় জোন অধিনায়ক এলাকায় উন্নয়নে সকল সহযোগীতার প্রতিশ্রুতি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ