• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচন
বিএনপি’র প্রার্থীর পক্ষে গণসংযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2015   Thursday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষের পক্ষে বৃহস্পতিবার  গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরসহ কেন্দ্রীয়  নেতৃবৃন্দ।

 

গণসংযোগ চলাকালে এসময় নির্বাচন কমিশনের আচরণ মোটেও নিরপেক্ষ নয় বলে  সংবাদিকদের কাছে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল অবঃ রুহুল আলম চৌধুরী। 

 

তিনি বলেন এ নির্বাচন কমিশনের প্রতি জনগনের আস্থা নেই। পৌর নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করে নির্বাচন কমিশনকে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে।  আর পৌর নির্বাচনে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ হলে ধানের শীষে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেন না বলে জানান তিনি।

 

বৃহস্পতিবার শহরের রিজার্ভ বাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর পক্ষে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনী প্রচারনার সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদৎ হোসেন,বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান,জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম,  সাধারন সম্পাদক দীপন তালুকদার, লে:কর্নেল (অবঃ) মনিষ দেওয়ানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে সন্ধ্যার দিকে বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্স চত্বর এলাকায় বিএনপি প্রার্থী পক্ষে পথ সভার আয়োজন করা হয়। এ পথ সভায়  বিএনপির কেন্দ্রীয় নেতৃবন্দ ছাড়াও জেলা বিএনপি ও অংসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ