• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়ির দুই পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি

বান্দরবান প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2015   Thursday

জেলার খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বধুবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান।

 

ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে মঙ্গলবার রাতে মাটিরাঙ্গা উপজেলার কৃষক দলের জেষ্ঠ্য সহ সভাপতি নজরুল ইসলামকে খুন করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে আওয়ামীলীগের প্রার্থীর লোকজনেরাই জড়িত। আর খাগড়াছড়ি পৌরসভায় আওয়ামী পরিবারের একজন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লংঘন করে যাচ্ছে।

 

সাধারণ ভোটাদের নানাভাবে হুমকী ধামকি দিয়ে যাচ্ছে, অর্থ দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই খাগড়াছড়ি জেলার দুইটি পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিনি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

 

সাংবাদিক সম্মেলনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত প্রমুখ।

 

নজরুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর:

মাটিরাঙ্গা উপজেলা শাখার জাতীয়তাবাদী কৃষকদের সহ সভাপতি নজরুল ইসলামের লাশ বুধবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় নির্বাচনী প্রচার শেষে আদর্শ গ্রামর এলাকার নিজ বাড়িতে ফেরার পথে এক দল দুবৃর্ত্তের দ্বারা হামলা শিকার হন। তিনি মাথায় ও মুখে আঘাত পান।

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শরিফা বেগম বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন মো. সবুজ, মো. হাশেম ও মীর হোসেন মিরু।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ