• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চা শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় তিন সংগঠনের সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2016   Friday

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার “ডানকান্স এন্ড ব্রাদার্স” কোম্পানীর মালিকানাধীন চাঁন্দপুর-বেগমখান চা শ্রমিকদের কৃষিজমি জবরদখল বন্ধের এবং ভূমির উপর চিরস্থায়ী বন্দোবস্ত প্রদানের দাবিতে শুক্রবার ঢাকায় গণতান্ত্রিক যুব ফোরামসহ পাহাড়ের তিন সংগঠন সমাবেশ করেছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গণতান্ত্রিক যুবফোম,হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।

 

বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা, পাহাড়ি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা। সভা পরিচালনা করেন পাহাড়ী ছাত্র পষিদের রিয়েল ত্রিপুরা। এর আগে শাহবাগ থেকে একটি মিছিল টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামানে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, চুনারুঘাটের চান্দপুর-বেগমখান বাগানের চা শ্রমিকদের দেড় শত বছরের অধিককাল যাবৎ বংশপরম্পরায় ভোগদখলীয় ৫১১ একর দুই ফসলি উর্বর কৃষিজমির উপর “স্পেশাল ইকোনোমিক জোন” করার প্রক্রিয়া একটি দুর্বল প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি থেকে উচ্ছেদ করার এক সুগভীর রাষ্ট্রীয় চক্রান্ত।

 

বক্তারা স্পেশাল ইকোনোমিক জোন তথা উন্নয়নের নামে প্রান্তিক চা জনগোষ্ঠীর আবাদি জমি কেড়ে নেয়ার রাষ্ট্রীয় চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশের সকল প্রগতিশীল ব্যক্তি ও সংগঠনের প্রতি আহ্বান জানান। তারা জমির উপর চা শ্রমিকদের চিরস্থায়ী বন্দোবস্ত প্রদানেরও জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ