• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2016   Saturday

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে রানাস-আপ অর্জন করায় শনিবার রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা  দেয়া হয়।

 

জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা পরিষদ চেয়াম্যান বৃষকেতু চাকমা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী।

 

বক্তব্যে রাখেন জেলা প্রাথমিক সহ-শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ও কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা  ও সোলাই মং মারমা (ফুটবল কোচ)। অনুষ্ঠানে  শেষে  অতিথিরা কৃতি ফুটবলাদের মাঝে ক্রেষ্ট ও নগদ এক হাজার টাকা  তুলে  দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা লেখাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের প্রতিভা ফুটিয়ে তোলতে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের আহবান জানান। তিনি বলেন,লেখাধুলার সাথে সাথে শিশুদের লেখা পড়ায়ও অধিক মনোযোগী হতে হবে।

 

তিনি কাউখালী উপজেলার মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যা লয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় যে অবদান রেখেছেন তা সত্যিই প্রসংশার দাবিদার উল্লেখ করে তিনি বলেন, রাঙামাটি জেলাতে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল খেলাধুলার জন্য জেলা পরিষদ পৃথক পৃথক আর্থিক সাহায্যের ব্যবস্থা রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথি বক্তব্যে জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহবায়ক অংসুই প্রু চৌধুরী বলেন,খেলাধুলা পরিচর্ষা করতে আর্থিক স্বচ্ছলতার প্রয়োজন। তাই এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান  অনুদান প্রদান করলে ক্রীড়া জগতে আরো উন্নয়ন সম্ভব। তিনি মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলার ফুটবল খেলোয়াররা জাতীয় ও অার্ন্তজাতিকভাবে  আরও গৌরব অর্জন করবে বলে  প্রত্যাশা করেন।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ রাঙামাটির মত গরিব ও প্রত্যন্ত জেলার শিক্ষার্থীরা অনেক কষ্ট করে জাতীয় পর্যায়ে ফুটবলে রানার আপ অর্জন করায় শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানান। তিনি জেলা পরিষদ ফুটবলার ও অন্যান্য খেলোয়ার দের মানউন্নয়নের জন্য খেলাধুলার প্রতি আরো সুদৃষ্টি রাখার  আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ