• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে আসবাবপত্র ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2016   Thursday

চট্টগ্রামের বিজিবি কর্তৃক রাঙামাটি থেকে পারাপারের সময় ১১লক্ষ টাকার বৈধ আসবাবপত্র লুট ও ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন করেছে আসবাবপত্র ব্যবসায়ী ও শ্রমিকরা।

 

বক্তারা অবিলম্বে লুটকৃত মালামাল ফেরত ও এর সাথে জড়িত বিজিবি কর্মকর্তার বিচারের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসুচির হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

 

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে অন্যান্যর বক্তব্য রাখেন আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারু, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, শ্রমিক নেতা রবিউল আলম ও ওমর ফারুক।  মানববন্ধনে কয়েক হাজার আসবাবপত্র ব্যবসায়ী ও শ্রমিক অংশ গ্রহণ করে। 

 

এর আগে  পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়।

 

উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে রাঙামাটি থেকে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে বিভিন্ন আসবাবপত্রবাহী দুটি ট্রাকে চট্টগ্রামের খুলশি বিজিব সেক্টরের একজন কর্মকর্তা গাড়ি আটকিয়ে তল্লাসির নামে আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন আসবাবপত্র ব্যবসায়ীরা

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ