• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন। চাকমা সার্কেল চীফ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিষ্টার দেবাশীষ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলজার আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কুমার নন্দিত রায়।

 

স্বাগত বক্তব্য রাখেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক। অনুষ্ঠান শেষে  অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ  করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন বলেন, শুধু পুথিগত বিদ্যা অর্জন করে নিজেকে কখনোই প্রতিষ্ঠিত করা যায় না। বিদ্যা অর্জন করতে  হলে এবং বড় হতে চাইলে পুথিগত বিদ্যার পাশাপাশি কারিগরী ও সামাজিক শিক্ষার প্রয়োজন।   তাই একজন শিক্ষার্থী  যদি বড় হতে চায় তাহলে শুধু পাঠ্য বই পড়লে হবে না তাকে বড় বড় লেখককের বইও পড়তে হবে। তাহলে একজন শিক্ষার্থীর আগামী দিনে তার চলার পথে আর কোন বাধা থাকবে না।

 

চাকমা রাজা দেবাশীষ রায় দুর্গম এলাকা থেকে  যেসব শিক্ষার্থী এ বিদ্যালয়ে কষ্ট করে লেখা পড়া করছে তাদের জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে উল্লেখ করে বলেন, আগামীতে বিদ্যালয় সংস্কারের মাধ্যমে হোষ্টেল নির্মাণ করা যায় তাহলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাবে। তবে  হোষ্টেল নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ