• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মিজোরামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2016   Sunday

রাঙামাটিতে সফরে আসা ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলটি রোববার রাঙামাটির পার্বত্য জেলা চেয়ারম্যান বৃষকেতু চাকমার সৌজন্য সাক্ষাত করেছেন।

 

সাক্ষাতকালে প্রতিনিধি দলটি রাঙামাটির বরকলের ঠেগামুখে স্থলবন্দর চালু এবং আন্তঃদেশীয় ১২৩ কিলোমিটার রাস্তা নির্মাণে দুই সরকারের উদ্যোগের বিষয়ে পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেন।

 

এসময় প্রতিনিধি দলটি বলেন, এ স্থল বন্দর চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই এলাকার (মিজোরাম এবং তিন পার্বত্য জেলা) মানুষের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পর্যটনের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাক্ষাতকালে ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য প্রতিনিধি দলের  মধ্যে রয়েছেন মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস্ এর  চেয়ারম্যান নিহার কান্তি চাকমা এমএলএ, জে,এইচ রোথুয়ানা এমএলএ, পি,সি জোরাম সাংলিয়ানা এমএলএ, জন সিয়ামকুঙ্গা এমএলএ, ডাঃ কে, বিইচুয়া এমএলএ, প্রকৌশলী লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ লালরিনাওমা।

 

এছাড়া  প্রতিনিধি দলের সাথে ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার এবং কর্মকর্তা রাশু কান্তি রক্ষিত। 

 

অপরদিকে সাক্ষাতকালে জেলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর আজম ছিদ্দিকী এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

উল্লেখ্য, শনিবার এ প্রতিনিধি দলটি জেলার বরকল উপজেলার প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের স্থান পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ